ছাতকের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্ভাবনা ও জনজীবনের কথা তুলে ধরার প্রত্যয়ে শীঘ্রই আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন অনলাইন সংবাদমাধ্যম ‘দৈনিক ছাতকের ডাক’। সাংবাদিক তানভীর আহমদ জাকিরের সম্পাদনায় ‘জনতার মুখপাত্র’ স্লোগানকে সামনে রেখে সংবাদমাধ্যমটির কার্যক্রম পরিচালিত হবে।
ছাতকের সমৃদ্ধ ইতিহাস, গৌরবময় ঐতিহ্য, কীর্তিমান ব্যক্তিদের অবদান এবং সম্ভাবনাময় বিভিন্ন খাতকে দেশব্যাপী তুলে ধরার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির। একই সঙ্গে স্থানীয় মানুষের সমস্যা, অধিকার, প্রত্যাশা ও জনস্বার্থের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
‘দৈনিক ছাতকের ডাক’ থেকে স্থানীয় ও জাতীয় সংবাদ, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, ক্রীড়া, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, ইতিহাস-ঐতিহ্য, পর্যটন এবং জনজীবনের গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে নিয়মিত সংবাদ ও বিশেষ আয়োজন প্রকাশ করা হবে।
ইতোমধ্যে সংবাদমাধ্যমটির ওয়েব পোর্টাল ও অন্যান্য কার্যক্রম চালুর প্রস্তুতি এগিয়ে চলছে। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ওয়েব পোর্টাল ও সংবাদ কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সাংবাদিক তানভীর আহমদ জাকির বলেন, ছাতকের মাটি ও মানুষের কথা তুলে ধরাই ‘দৈনিক ছাতকের ডাক’-এর অন্যতম প্রধান লক্ষ্য। সত্য, ন্যায় ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে দায়িত্বশীল ও জনমুখী সংবাদমাধ্যম হিসেবে এগিয়ে যেতে চান তারা।
সংবাদমাধ্যমটির কার্যালয় বরকতিয়া মার্কেট (থানার সামনে), ছাতক-এ। যোগাযোগের জন্য মোবাইল ০১৭১০-০৪৪০৬২, ই-মেইল dailychhatakerdak@gmail.com। ওয়েবসাইট dailychhatakerdak.com। পাশাপাশি Daily Chhataker Dak নামে ফেসবুক পেজ এবং Daily Chhataker Dak Multimedia নামে মাল্টিমিডিয়া পেজের মাধ্যমে সংবাদ কার্যক্রম পরিচালিত হবে।
স্লোগান: ‘দৈনিক ছাতকের ডাক—জনতার মুখপাত্র’।
